1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে তর্কে না জড়ানোর অঙ্গীকার, স্ট্যাম্পে স্বাক্ষর ব্রাজিল সমর্থকের

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৪৫০ সময় দর্শন

প্রতিনিয়ত আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল সমর্থকদের মাঝে নানা বিরোধের খবর শুনতে পাওয়া যায়। এবার সেরকম খবর পাওয়া গেছে নওগাঁর নিয়ামতপুরে।

আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে তর্কে জড়াবে না বলে স্ট্যাম্পে স্বাক্ষর করেছেন এক ব্রাজিল সমর্থক। স্ট্যাম্পে লেখা ওই ব্রাজিল সমর্থক হলেন নিয়ামতপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র আব্দুল্লাহ আল বাকি। তিনিই ব্যতিক্রমী এই অঙ্গীকারনামা করেন।

স্ট্যাম্পে তিনি লেখেন, আমি আব্দুল্লাহ আল বাকি, নিয়ামতপুর, নওগাঁ। আমি ২০ টাকা মূল্যের স্ট্যাম্পে লিখিতভাবে এই মর্মে অঙ্গীকার করছি যে, এই দুনিয়ায় যতদিন বেঁচে থাকব, ততদিন আর্জেন্টিনা দলের কোনো সমর্থকের সঙ্গে তর্কে জড়াব না। কারণ ওরা কোনো যুক্তিই বোঝে না। এদের আসল উদ্দেশ্য তর্কে জয়লাভ করা; খেলায় না। বিভিন্ন দলের শিরোপা সংখ্যা কথায় আসামাত্রই এরা পাগলা ষাঁড়ের মতো তেড়ে আসে।

তিনি আরও লেখেন, কতটা নির্বোধ হলে তারা আজও ‘সেভেন আপ, সেভেন আপ’ বলে চিল্লাপাল্লা করে, যা দেখে জার্মানির সমর্থকেরাও অনেকটা হতাশ। কারণ জার্মানির অর্জনটাও তারা নিজেদের অর্জন বলে দাবি করে। তার চেয়ে বরং অন্যান্য দলের সমর্থকদের সঙ্গে তর্কে জড়ান। ইতালি বা জার্মানি আছে তাদের সঙ্গে জড়ান। শেয়ানে শেয়ানে লড়াই জমবে। কেন পাঁচতারকা থেকে ঠেলে দুই তারকার লেভেলে আনবেন?

ওই অঙ্গীকারনামায় নিজের সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবিও যুক্ত করেন আল বাকি। সাক্ষী হিসেবে রেখেছেন আশিকুজ্জামান নামের আরেক ব্রাজিল সমর্থককে। পরে পরিচিত আর্জেটিনা সমর্থকদের কাছে স্ট্যাম্পের ফটোকপি বিলিও করেছেন। পোস্ট করেছেন নিজের ফেসবুক আইডিতে।

এ বিষয়ে জানতে চাইলে আল বাকি বলেন, আমার ছাত্ররাজনীতির সহযোদ্ধা, বন্ধুবান্ধব, আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক থাকলেও ফুটবল খেলার সময় এলে তাদের সঙ্গে মতবিরোধ তৈরি হয়। বারবার বোঝানোর পরেও ব্যর্থ হয়ে আমার এই অঙ্গীকারনামা; যাতে করে আর কখনো তাদের সঙ্গে আমার তর্কে জড়াতে না হয়। তাই এই বিষয়টিই যুক্তি সহকারে বোঝানোর চেষ্টা করেছি আমার সামাজিক যোগাযোগমাধ্যমের বন্ধুদের।

 

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host