1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

ইফতারে কীভাবে খাবেন? কতটুকু খাবেন

নিজস্ব  প্রতিবেদকঃ
  • আপডেটের সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৮০২ সময় দর্শন

দিনভর রোজা রাখার পর অনেকেই ইফতারে অনেক বেশি খেয়ে থাকেন। অনেকে খাবার গ্রহণে নিয়ম মানার ক্ষেত্রে উদাসীন। এতে পেটের পীড়াসহ নানাবিদ অস্বস্তিতে পড়তে পারেন রোজাদার।

এ ব্যাপারে ভেল্লা লেজার কেয়ার সেন্টারের পুষ্টিবিদ নাহিদা আহমেদ বলেন, আমরা খাবার খাই; কিন্তু শরীরের মধ্যে সেটার কী ধরনের প্রতিক্রিয়া হয় সে বিষয়টা আমরা মাথায় রাখি না। এখন রোজার সময় ১৩/১৪ ঘণ্টা পানাহার ছাড়াই থাকছি। আমরা যদি আমাদের পাকস্থলীর কথা চিন্ত করি, এই অর্গানটি কিন্তু বেশি বড় না। সেক্ষেত্রে আমরা যদি ইফতারে অতিরিক্ত খাবার গ্রহণ করি, তাতে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে।

নাহিদা আহমেদ বলেন, আমাদের পাকস্থলীটা সাধারণত দেখা যায় যে, ৭৩ এমএল পর্যন্ত এটি বিশ্রাম অবস্থায় থাকে। তো ভেতরে যখন খাবারটা যাবে, তখন দেখা যাবে ১ লিটার পর্যন্ত এটির প্রসারণ ঘটতে পারে। তবে আমরা যদি অতিরিক্ত চাপাচাপি করে খাবার গ্রহণ করি, তাহলে সর্বোচ্চ তিন লিটার পর্যন্ত প্রসারণ হবে।

তিনি বলেন, এর ফলে পেটে বিভিন্ন জটিলতা তৈরি হবে। বদহজম, বায়ু সমস্যা, এসিডিটির সমস্যাসহ পাশাপাশি অস্বস্তিতে ভুগতে হবে। অনেক সময় দেখা যায়, রোজা থেকে অতিরিক্ত খাবার গ্রহণ করার ফলে প্রতিনিয়ত অ্যাসিডিটির সমস্যায় ভুগি। কাজেই খাবার গ্রহণের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।

এই পুষ্টিবিদ বলেন, খেজুর দিয়ে ইফতার খোলার পরেই সাধারণ পানি না খেয়ে লেবুর পানি খেতে পারেন। তবে লেবুর পানিতে চিনি মেশানো যাবে না। কারণ চিনি কিন্তু শর্করা। আমরা যখন শর্করা জাতীয় খাবারটা একেবারে প্রথমে গ্রহণ করবো সেক্ষেত্রে দেখা যাবে আমাদের শরীর ঐ শর্করাটাকে ভেঙে এনার্জিতে রূপান্তর করবে। এর ফলে আমরা যখন অন্যান্য আঁশজাতীয় খাবার খাবো, যেগুলো আমাদের শরীরে প্রয়োজন (ভিটামিন, মিনারেল, প্রোটিন) সেগুলো সঠিকভাবে শোষণ করতে পারবে না।

তিনি বলেন, যেহেতু রমজান মাসে আমরা দীর্ঘ সময় পানাহার ব্যতীত থাকছি, সে কারণে আমাদের একটা স্বাস্থ্যকর খাবার খেতে হবে যাতে আমাদের শরীরে প্রতিটি পুষ্টিগুণ শোষিত হয়। সেজন্য প্রথমে খেজুর মুখে দিয়ে পানি পান করে নিলাম, তারপর আস্তে আস্তে করে তরল বা সহজে হজম হয় এমন খাবার খেতে হবে। তাহলে শরীরে পর্যাপ্ত পুষ্টি উপাদান শোষনে সেটি সাহায্য করবে।

সূত্র: ডক্টর টিভি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host