1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

আইআরএফ সভাপতি মওলা, সম্পাদক সুমন ও যুগ্ম সম্পাদক ইব্রাহিম

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৩৮০ সময় দর্শন

বিমা খাতের সাংবাদিকদের সংগঠন ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। আগামী দুই বছরের জন্য (২০২১-২২) কাজ করবে এ কমিটি। নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলা ট্রিবিউনের গোলাম মওলা। সাধারণ সম্পাদক নিউজবাংলা২৪ডটকমের সাখাওয়াত হোসেন সুমন এবং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ভোরের কাগজের আলী ইব্রাহিম।

আজ শনিবার (১০ এপ্রিল) ভার্চুয়াল প্লাটফর্মে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরে সংগঠনের সদস্যদের সম্মতিক্রমে কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। কমিটির সদস্যরা হলেন, সহ-সভাপতি আলী রিয়াজ (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), যুগ্ম সাধারণ সম্পাদক আলী ইব্রাহিম (দৈনিক ভোরের কাগজ), অর্থ সম্পাদক আব্দুর রহমান (ইন্স্যুরেন্স নিউজ বিডি), সাংগঠনিক সম্পাদক রহমান আজিজ (দৈনিক ঢাকা টাইমস), দপ্তর সম্পাদক জাকির হোসেন (দৈনিক আজকালের খবর), প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো. আখতারুজ্জামান (দৈনিক সংগ্রাম)।

এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন, রেজাউল হক কৌশিক (দৈনিক ইত্তেফাক), রহিম শেখ (দৈনিক জনকণ্ঠ), গাজী আনোয়ারুল হক (নিউ নেশন), মরিয়ম সেজুতি (দৈনিক ভোরের কাগজ), মাসুদ মিয়া (দৈনিক আমাদের নতুন সময়), রিজাউল করিম (ইটিভি অনলাইন) এবং সালাহ উদ্দিন মাহমুদ (দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড)।

অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সভাপতি রেজাউল হক কৌশিক সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক রহিম শেখ। নির্বাচন পরিচালনা কমিটিতে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সারাবাংলা ডটনেটের গোলাম সামদানি, যুগান্তরের মনির হোসেন, দৈনিক আমাদের সময়ের আবু আলীসহ বাকি সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host