1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

নিখোঁজ মন্টুকে ১০ মাস পর ফিলে পেল স্বজনরা

নজরুল ইসলাম উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৪০৮ সময় দর্শন

১০মাস পর শনিবার নিখোঁজ মন্টু চন্দ্রকে(৫৪) উদ্ধার করে পরিবারের কাছে তুলে দিয়েছে সিরাজগঞ্জ র‌্যাব-১২ ক্যাম্পের সদস্যরা।মন্টু চন্দ্র নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার কুড়াইল গ্রামের নিরেন চন্দ্রের ছেলে। ২০২০ সালে ২০মে মন্টু তার এলাকা থেকে নিখোঁজ হন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ৭ জুন’২০২০ তারিখে এ ব্যাপারে মহাদেবপুর থানায় একটি জিডি করেন(জিডি নং ২২২)।

র‌্যাব-১২ ক্যাম্পের মিডিয়া সেন্টারের উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, গত ১৮ মার্চ রাতে উল্লাপাড়ার সলঙ্গা হাইস্কুল মাঠে র‌্যাব ১২ সদস্যরা ভারসাম্যহীন এক ব্যক্তিকে উদ্ধার করেন। তিনি জিজ্ঞাসাবাদে কিছুই বলতে পারেনি র‌্যাবের কাছে। উদ্ধারকৃত ব্যক্তিকে র‌্যাব ক্যাম্পে এনে ফেসবুকে তার ছবি পোস্ট করার পর পরিবারের লোকজন মন্টুর খোঁজ করতে র‌্যাব ক্যাম্পে আসেন। এখানে নিখোঁজ মন্টুর সকল তথ্যাদি প্রমানের শনিবার মন্টুকে তার পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়।

মন্টুর ভাই রবীন্দ্র চন্দ্র জানান, মন্টুর বিয়ের পর তার স্ত্রী তাকে ছেড়ে চলে যাবার পর কিছুটা মানসিক ভারসাম্য হারান মন্টু। স্ত্রী চলে যাবার পর মন্টু হঠাৎ বাড়ি থেকে চলে যান। পরে আর ফিরে আসেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host