1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিলাবৃষ্টি ও ঝড়ে এলুয়াড়ী ইউনিয়নে ব্যাপক ক্ষতি: কৃষকের চোখে জল বীর মুক্তিযোদ্ধা এ টি এম গোলাম মওলা চৌধুরী জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব গ্রহণ প্রয়োজনের এক-তৃতীয়াংশও নেই মজুদ: তীব্র সার সংকটে ঝুঁকির মুখে কৃষি উৎপাদন অস্কারজয়ী নির্মাতাসহ কান উৎসবে আরও যাঁদের ছবি জায়গা পেল হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু জুলাই চেতনার ব্যর্থতায় হতাশাগ্রস্ত তরুণরা: ২৩ দিনে ১৭ বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ড. শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার ও আদালতে হেনস্তার ঘটনায় আসক-এর উদ্বেগ হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু রেল বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ ব্রডগেজ কোচ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন আনলো বিসিবি 

চাটমোহরে এক নারীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

এস এম মাসুদ রানা, চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৬৫১ সময় দর্শন

পাবনার চাটমোহরে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। মৃত নারীর নাম যমুনা রানী সরকার (৫৫)। তিনি পৌর সদরের দোলং মহল্লার মৃত গোসাই সরকারের স্ত্রী। বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল নয়টার দিকে বাড়ির পাশে বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, যমুনা রানী সরকার নামের ওই নারী অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। রাতে কাজ শেষে ও পাশের বাড়িতে টিভি দেখে নিজের ঘরে ফিরেছিলেন। তারপর তার বিষয়ে কেউ কিছু জানে না। সকালে পরিবারের লোকজন বাড়ির পাশে বাগানে গাছের নিচে হেলান দেয়া মৃত অবস্থায় তাকে দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে যমুনা রানী সরকারের লাশ উদ্ধার করে। এ বিষয়ে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

চাটমোহর সার্কেলের সহকারি পুলিশ সুপার সজীব শাহরীন জানান, মৃত যমুনা রানী সরকারের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, তাকে শ্বাসরোধে হত্যার পর গাছের সাথে হেলান দিয়ে বসিয়ে রেখেছিল। তবে কারা, কি কারণে তাকে হত্যা করেছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host