1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

আগামী শনিবার থেকে তাপমাত্রা বাড়ার আভাস

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৪৭৪ সময় দর্শন

আগামী সপ্তাহের শুরুর দিন থেকে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা বাড়ার আভাস পাওয়া গেছে। ওইসব স্থানে তাপমাত্রা ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, আগামী এক সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার (১৭ মার্চ) রাতে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আরিফ হোসেন বলেন, সাধারণত একাধিক এলাকায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার হলেই আমরা বলে থাকি তাপদাহ বয়ে যাচ্ছে। ইতোমধ্যে যশোরে এ মাত্রা অতিক্রম করেছে। আসছে সপ্তাহে রাজশাহী, খুলনা, বরিশালসহ কিছু এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপদাহ বয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে।

এদিকে, আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা অনেকটাই পরিবর্তিত থাকতে পারে। তবে পরবর্তী ৪৮ ঘণ্টায় সামান্য পরিবর্তন এবং আগামী ৫ দিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host