1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

কালবৈশাখীর প্রভাবের আগামী ৩ দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ২৬১ সময় দর্শন

কালবৈশাখীর প্রভাবের পর দেশের তাপমাত্রা অল্প অল্প করে বাড়ছে। সোমবার (১৫ মার্চ) দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সীতাকুণ্ডে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সারাদেশে আজও দিনের তাপমাত্রা বাড়তে পারে। তার পরের তিনদিনও দেশের তাপমাত্রা আরও বাড়তে পারে।

মঙ্গলবার (১৬ মার্চ) সকালে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host