1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

১৭ মার্চ সারাদেশে মার্কেট-দোকান বন্ধ

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৩০১ সময় দর্শন

আগামী ১৭ মার্চ  বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশের সব মার্কেট ও দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।

সংগঠনটি জানায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ১৭ মার্চ সারাদেশে মার্কেট ও দোকান বন্ধ রাখা হবে। একইসঙ্গে মার্কেটগুলোতে আলোকসজ্জা করার জন্য দোকান মালিকদের অনুরোধ জানানো হয়েছে।

সংগঠনের সভাপতি মো. হেলাল উদ্দিন ও মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া এ সিদ্ধান্তের তথ্য জানিয়ে বলেছেন, দোকান মালিক সমিতি শনিবার এক সভায় এ সিদ্ধান্ত নিয়েছে।

দোকান মালিক সমিতির এ সভায় সংগঠনের সভাপতি ও মহাসচিব ছাড়াও সভায় এফবিসিসিসিআই পরিচালক আব্দুর রাজ্জাক, আবু মোতালেব ও হাফেজ হারুন এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা রেজাউল ইসলাম মন্টু, নুরুল ইসলাম, হুমায়ুন কবির আজাদ, আতিকুর রহমান, বিভোর চন্দ্র দে, বীর মুক্তিযোদ্ধা এসএম শামসুল হক, এসএম আবু সাইদ সুফি, ইন্তেসার আহমেদ চৌধুরী, শাহাদত হোসেন, আনোয়ার হোসেন লিটু, গোলাম রসুল ও ফরহাদ রানা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host