1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

চাটমোহরে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস অনুষ্ঠিত

এস এম মাসুদ রানা,চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
  • আপডেটের সময় : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ২৮১ সময় দর্শন

১৪ মার্চ রবিবার আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বড়াল রক্ষা আন্দোলন ও চিত্রগৃহ চাটমোহরের যৌথ উদ্যোগে রবিবার সকাল ১০ টায় চাটমোহর পৌরসদরের মাষ্টারপাড়ায় চিত্রগৃহ চাটমোহর কার্যালয়ে ‘বড়াল নদী দখল ও দূষণমুক্ত করে নদীর জীবন বাঁচান, বাংলাদেশ বাঁচান’ প্রতিপাদ্য নিয়ে আলোচনাসভা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বড়াল নদী আন্দোলন কমিটিরি অন্যতম সদস্য জয়দেব কুন্ডুর সাভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব মিজানুর রহমান এ এসপি সার্কেল সজিব শাহরিন ভূমিহীন উন্নয়ন সংস্থা এলডিওর নির্বাহী পরিচালক নুরে আলম, জাহাঙ্গীর আলম, বেগম রোকেয়া আজাদ, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিলের সম্পাদক রকিবুর রহমান টুকুন, দৈনিক আমাদের বড়ালের সম্পাদক হেলালুর রহমান জুয়েল প্রমুখ। অনুষ্ঠানে চিত্রগৃহ চাটমোহর ও বড়াল বিদ্যানিকেতন সহ কয়েকটি প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী চিত্রাঙ্কন প্রতিযোগীতায় শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহন করে। এর মধ্যে বিশজন শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host