1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

শারীরিক-মানসিক বিকাশ বৃদ্ধির অন্যতম মাধ্যম খেলাধুলা

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৪৬১ সময় দর্শন

খেলাধুলা আনন্দ দেয়ার পাশাপাশি সৃজনশীলতা, শারীরিক ও মানসিক শক্তির বিকাশ এবং সম্প্রীতি বৃদ্ধির অন্যতম মাধ্যম বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

বুধবার (১০ মার্চ) সন্ধ্যায় ঢাকা অফিসার্স ক্লাব আয়োজিত ৩০ তম নাসির উদ্দিন স্মৃতি বার্ষিক টেনিস প্রতিযোগিতা-২০২১-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, উন্নত ও ন্যায়ভিত্তিক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য দরকার একটি সুস্থ ও সৃজনশীল জাতি। খেলাধুলা বা শারীরিক ব্যায়াম করার কোনো বয়স নেই। খেলাধুলার মাধ্যমে আমাদের মনন এবং শারীরিক সুস্থতা ও সম্প্রীতি বৃদ্ধি পায়।

তাজুল ইসলাম জানান, করোনা মহামারির মধ্যে যারা নিয়মিত শারীরিক কসরত করে শরীরের ইমিউনিটি বাড়িয়েছেন তাদের করোনায় আক্রান্ত হওয়ার হার অনেক কম বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। সারাদিন অফিসে বসে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে মানসিক ক্লান্তি দূর করতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও জানান মন্ত্রী।

অফিসার্স ক্লাবে এ ধরনের খেলাধুলা অনুষ্ঠান আয়োজন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি। পরে স্থানীয় সরকারমন্ত্রী বিজয়ী খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

জনপ্রশাসন সচিব ও অফিসার্স ক্লাব টেনিস সাব-কমিটির চেয়ারম্যান শেখ ইউসুফ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host