1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রয়োজনের এক-তৃতীয়াংশও নেই মজুদ: তীব্র সার সংকটে ঝুঁকির মুখে কৃষি উৎপাদন অস্কারজয়ী নির্মাতাসহ কান উৎসবে আরও যাঁদের ছবি জায়গা পেল হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু জুলাই চেতনার ব্যর্থতায় হতাশাগ্রস্ত তরুণরা: ২৩ দিনে ১৭ বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ড. শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার ও আদালতে হেনস্তার ঘটনায় আসক-এর উদ্বেগ হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু রেল বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ ব্রডগেজ কোচ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন আনলো বিসিবি  ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে শিশুসহ গুলিবিদ্ধ ৩, আহত ১০

উন্নয়নশীল দেশে উত্তরণে চাটমোহর থানার আয়োজনে আনন্দ উদযাপন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি :
  • আপডেটের সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৩১১ সময় দর্শন
ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশপ্রাপ্তিতে পাবনার চাটমোহর থানা পুলিশের আয়োজনে আনন্দ উদযাপন করা হয়েছে।

রোববার (০৭ মার্চ) বিকেল চারটায় থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হামিদ মাস্টার, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন সাখো, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সৈকত ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) শারমীন ইসলাম, চাটমোহর সার্কেলের সহকারি পুলিশ সুপার সজীব শাহরীন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মাহবুব এলাহী বিশু, পাবনা পল্লী বিদ্যুত সমিতি-১ এর এজিএম (প্রশাসন) আরিফুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী এসএম মোজাহারুল হক, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হরিপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন বাচ্চু, ছাইকোলা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, নিমাইচড়া ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খোকন, কেন্দ্রীয় আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য আলামীন জসিম, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এম এ মতীন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্য প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একাত্তরে ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ ছিল স্বাধীনতার ভাষণ। সেদিন তার তর্জনী কথা বলেছিল দেশ ও মানুষের জন্য। বাংলাদেশের পুলিশ সেদিন যেমন রুখে দাঁড়িয়েছিল, আজ তারা ৭ই মার্চের সুবর্ণজয়ন্তী  পালন করছে। এজন্য তাদের সাধুবাদ জানাই। জামাত-রাজাকার আজ আওয়ামীলীগকে দখল করতে চায়। জাতীয় পতাকাকে খামচে ধরতে চায়। তাদের সন্তানরা চাটমোহরে নেতৃত্ব দিতে চায়। এ বিষয়ে সচেতন থাকতে হবে। তারা যেন আওয়ামীলীগে ঢুকতে না পারে। কোনো কারণে যেন আওয়ামীলীগকে দখল করতে না পারে, শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করতে না পারে। আমরা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে ঘুরি। আমরা মুজিব হত্যার বদলা নিতে পেরেছি। আগামীতেও পারবো। ঘরের মধ্যে শত্রু ঢুকে পড়েছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রা কেউ যেন বাধাগ্রস্থ করতে না পারে সেজন্য সবাইকে সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, অনুষ্ঠানের সভাপতি ও থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসআই ডেভিড হিমাদ্রী বর্মন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা ও বাইবেল পাঠ করা হয়। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনাকালে সবাই দাঁড়িয়ে সম্মান জানান। তারপর আনন্দ উদযাপনের কেক কাটেন অতিথিরা।

অনুষ্ঠানে শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন রাজৈনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিতি ছিলেন।
সন্ধার পর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয় অনুষ্ঠানের সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host