1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

১১ এপ্রিল ষষ্ঠ ধাপে ১১ পৌরসভায় ভোট

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৫৪৩ সময় দর্শন

ষষ্ঠ ধাপের পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। দেশের ১১ পৌরসভায় মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ভোটগ্রহণ হবে ১১ এপ্রিল। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

রোববার (৭ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে ইসি।

প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৮ মার্চ, মনোনয়ন বাছাই ১৯ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৪ মার্চ এবং ভোটগ্রহণ হবে ১১ এপ্রিল।

ষষ্ঠ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে- পঞ্চগড়ের দেবীগঞ্জ, দিনাজপুরের সেতাবগঞ্জ, যশোরের নওয়াপাড়া, ঝালকাঠি সদর, ফরিদপুরের ভাঙ্গা, কুমিল্লার নাঙ্গলকোট, ফেনীর সোনাগাজী, নোয়াখালীর কবিরহাট, চট্টগ্রামের বোয়ালখালী এবং কক্সবাজারের মহেশখালী ও চকরিয়া পৌরসভায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host