1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে উল্লাপাড়ায় নানা কর্মসূচি উদযাপিত

নজরুল ইসলাম উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ২৯৯ সময় দর্শন

রোববার উল্লাপাড়ায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করে। এসব কর্মসূচির মধ্যে ছিল সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ। পরে স্থানীয় এইচ টি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কে এম শামছুল হক, অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহনেওয়াজ পারভীন, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম প্রমুখ। সভায় বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host