1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

সলঙ্গায় ফেন্সিডিল সহ ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেটের সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ২৮৫ সময় দর্শন

সলঙ্গার হাটিকুমরুল হাইওয়ে পুলিশের অভিযানে ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই আব্দুল্লাহেল বাকী জানান,গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে গত শুক্রবার দিবাগত রাত ১.৩০ টায় গোলচত্বরের হাজী ইমান আলী কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে  ঢাকাগামী তনয় পরিবহন থেকে ২৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন।
এ সময় ফেন্সিডিল রাখার অপরাধে শাকিল হোসেন (২১) পিতা মুনসুর আলী,সাং ইছুয়া খাতাব,থানা সদর,জেলা জয়পুরহাটকে আটক করা হয়।
এই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host