1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

এইচ টি ইমামের মৃত্যুতে ভাংগুড়া পৌর মেয়র গোলাম হোসনাইন রাসেলের শোক প্রকাশ

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ২৮১ সময় দর্শন

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম আর নেই। বৃহস্পতিবার (৪ মার্চ) রাত ১টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চি‌কিৎসাধীন অবস্থায় ইন্তেকাল ক‌রে‌ন তিনি। ইন্না লিল্লা‌হি ওয়া ইন্না ইলাই‌হি রা‌জিউন। এইচ টি ইমামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পাবনা ভাংগুড়া পৌর মেয়র ও পৌর আওয়ামীলিগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল। এক শোকবার্তায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। কিডনি জটিলতা ও বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতা নিয়ে দুই সপ্তাহ আগে থেকে তিনি সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ২০১৪ সালে এইচ টি ইমাম প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host