1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রয়োজনের এক-তৃতীয়াংশও নেই মজুদ: তীব্র সার সংকটে ঝুঁকির মুখে কৃষি উৎপাদন অস্কারজয়ী নির্মাতাসহ কান উৎসবে আরও যাঁদের ছবি জায়গা পেল হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু জুলাই চেতনার ব্যর্থতায় হতাশাগ্রস্ত তরুণরা: ২৩ দিনে ১৭ বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ড. শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার ও আদালতে হেনস্তার ঘটনায় আসক-এর উদ্বেগ হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু রেল বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ ব্রডগেজ কোচ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন আনলো বিসিবি  ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে শিশুসহ গুলিবিদ্ধ ৩, আহত ১০

সুজানগর পৌর নির্বাচনে আ’লীগ দলীয় প্রার্থী রেজাউল করিম রেজা’র উঠান বৈঠক

মাহমুদুল হাসান সজীব সুজানগর ,পাবনা:
  • আপডেটের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ২৭০ সময় দর্শন

পৌরসভা নির্বাচন ঘিরে অনেক জল্পনা – কল্পনা, টানা – হেঁচড়া, মামলা – মোকদ্দমা, রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটিয়ে অবশেষে আগামী ৩১ মার্চ ২০২১ ইং তারিখে পাবনার সুজানগর পৌরসভার নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। নতুন তারিখ ঘোষণার পরপরই আওয়ামী লীগ দলীয় মেয়র পদপ্রার্থী রেজাউল করিম রেজা মতবিনিময় এবং গণসংযোগ ও উঠান বৈঠক শুরু করেছেন। সোমবার রাতে (২ মার্চ ২০২১) পৌরসভার মানিক দীর নিশি পাড়ায় নৃগোষ্ঠী স¤প্রদায়ের সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, মেয়র পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা মন্ডল, পৌর আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সরদার পাশু, ক্রীড়া বিষয়ক সম্পাদক মামুন হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি সোহাগ হোসেন, এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদওয়ান নয়ন প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host