1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

সুজানগরে জাতীয় ভোটার দিবসের বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

এম মনিরুজ্জামান,সুজানগর, পাবনা:
  • আপডেটের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৩১১ সময় দর্শন

“বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরী নয়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মঙ্গলবার সারা দেশের ন্যায় পাবনার সুজানগরেও তৃতীয় বারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সুজানগর উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১০টায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশ গ্রহণে উপজেলা চত্বর থেকে বের হওয়া র‌্যালিটি সুজানগর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ময়নুল হক সরকার, মৎস্য কর্মকর্তা নূরকাজমীর জামান খান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন নির্বাচন অফিসের অফিস সহকারী রেজাউল হোসেন। এর আগে বেলুন উড্ডয়ন করে উক্ত দিবসের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host