1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যসহ নিহত-২

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেটের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ২৫০ সময় দর্শন

নওগাঁর মহাদেবপুরে ৩ মার্চ বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্যসহ দুইজন নিহত হয়েছে।

বুধবার বিকাল ৪টার দিকে উপজেলা সদর থেকে ছাতড়া হাটগামী একটি যাত্রীবাহী বাস লক্ষণপুর বালুচর নামকস্থানে সাপাহার উপজেলার তুলশী পাড়া গ্রামের মাসুম বিল্লার পুত্র আব্দুর রহমান হুজায়ফা (৫) নামে এক শিশুকে চাপা দিলে

ঘটনাস্থলে শিশুটি মারা যায়। হুজায়ফা তার নানার বাড়ী লক্ষণপুরে বেড়াতে এসেছিল। এর আগে সকাল ৬টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের রানীপুকুর বাজার এলাকায় মান্দা উপজেলার কৈবত্ত্যপাড়া গ্রামের মকছেদ আলীর ছেলে মটরসাইকেল আরোহী সেনাবাহিনীর অবঃ

প্রাপ্ত সার্জেন্ট গফুর আলীকে (৫৫) একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়।  ঘাতক বাসটি আটক হলেও ট্রাকটি আটক করতে পারেনি পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host