1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

চাটমোহর প্রেসক্লাবের বার্ষীক চড়ইভাতী অনুষ্ঠিত

এস এম মাসুদ রানা, চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
  • আপডেটের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৩২৭ সময় দর্শন
পাবনার চাটমোহর প্রেসক্লাবের আয়োজনে বার্ষীক চড়ইভাতী ও পারিবারিক দিবস উদযাপন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার চাটমোহর রেল বাজার জাপান বাড়ীতে দিন ভর চাটমোহর প্রেসক্লাবের সদস্যও পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন খেলা, আড্ডা, গানের মধ্যদিয়ে দিনটি উদযাপন করা হয়। দুপুরে মধ্যাহ্ন ভজনের পর পুরুস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিলে সম্পাদক রকিবুর রহমান টুকুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন চাটমোহর প্রেসক্লাবের সহ সভাপতি ইসারত আলী, সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়ালের সম্পাদক হেলালুর রহমান জুয়েল, চাটমোহর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন। এসময় চাটমোহর প্রেসক্লাবের সকল সদস্য উপস্থীত ছিলেন। শেষে আয়োজনের বিভিন্ন খেলায় অংশ গ্রহনকারীদের মধ্যে পুরুস্কার বিতরণের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্ত হয়। অনুষ্ঠানের দেকভাল ও সঞ্চালনা করেন চাটমোহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host