1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় বাস ট্রাক সংঘর্ষে নিহত ১ আহত ৩

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ২৮১ সময় দর্শন

রোববার দুপুরে ঢাকা-রাজশাহী মহাসড়কে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার রুয়াপাড়া গ্রামের পাশে ন্যাশনাল ট্রাভেলসের একটি যাত্রীবাহি বাসের সঙ্গে মাটিবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন মারা যান এবং ৩ জন আহত হন। নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। এরা সবাই ন্যাশনাল ট্রাভেলসের যাত্রী। সংঘর্ষে মাটিবাহী ট্রাকটি উল্টে রাস্তার পাশে খালের মধ্যে পড়ে যায়।

হাটিকমুরুল হাইওয়ে থানার উপ পরিদর্শক আব্দুল্লাহেল বাকী জানান, যাত্রীবাহি বাসটি ঢাকা থেকে চাপাইনবাবগঞ্জ যাচ্ছিল। ঘটনার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি আটক করেছে। এ ব্যাপারে সলঙ্গা থানায় মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host