1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

মাগুরায় অজ্ঞাত ব্যক্তিকে আগুনে পুড়িয়ে হত্যা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ২৮৭ সময় দর্শন

অনলাইন ডেস্ক : মাগুরা সদর উপজেলার দ্বারিয়াপুর গ্রামে অজ্ঞাত ব্যক্তিকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে দ্বারিয়াপুর গ্রামের একটি মেহগনি বাগান থেকে অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তারেক আল মেহেদী জানান, দারিয়াপুর গ্রামের একটি মেহগনি বাগানে সকালে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয়রা এগিয়ে যান। বাঁশের কঞ্চি ও পাতার মাঝে অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে।

তিনি আরও জানান, অন্য কোনো এলাকা থেকে ওই ব্যক্তিকে হত্যা করে রাতের বেলা এ গ্রামে নিয়ে এসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ডিএনএ টেস্টের মাধ্যমে ওই ব্যক্তিকে শনাক্তের ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host