1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

ঝিনাইদহে মাদ্রাসা শিক্ষকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ২৮১ সময় দর্শন

অনলাইন ডেস্ক : ঝিনাইদহে সদর উপজেলায় বসতঘরে হাত-পা বাঁধা অবস্থায় এক মাদ্রাসা শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার বাজারগোপালপুর কলুপাড়ার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন সুজন (৩২) সদর উপজেলার বড়বাড়ি দাখিল নুরানি মাদ্রাসার সুপার। তিনি উপজেলার হলিধানী গ্রামের খায়ের মিয়ার ছেলে।

গোপালপুর পুলিশ ফাঁড়ির আইসিএসআই মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চার বছর ধরে গ্রামের শরিফুল ইসলামের বাড়িতে স্ত্রী ও সন্তান নিয়ে ইসমাইল হোসেন বসবাস করে আসছিলেন। সোমবার সকালে ঘরের ভেতর হাত-পা বাঁধা অবস্থায় ওই মাদ্রাসাশিক্ষকের ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। তবে ধারণা করা হচ্ছে, হত্যার পর ওই শিক্ষকের মরদেহ হাত-পা বেঁধে ওই ঘরে ঝুলিয়ে রাখা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host