1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রয়োজনের এক-তৃতীয়াংশও নেই মজুদ: তীব্র সার সংকটে ঝুঁকির মুখে কৃষি উৎপাদন অস্কারজয়ী নির্মাতাসহ কান উৎসবে আরও যাঁদের ছবি জায়গা পেল হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু জুলাই চেতনার ব্যর্থতায় হতাশাগ্রস্ত তরুণরা: ২৩ দিনে ১৭ বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ড. শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার ও আদালতে হেনস্তার ঘটনায় আসক-এর উদ্বেগ হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু রেল বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ ব্রডগেজ কোচ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন আনলো বিসিবি  ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে শিশুসহ গুলিবিদ্ধ ৩, আহত ১০

এক মাছের দাম এক লাখ ৩৭ হাজার টাকা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ২৭৮ সময় দর্শন

অনলাইন ডেস্ক : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার যমুনা নদীতে জেলেদের জালে ১১৪ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। মাছটির দাম ধরা হয়েছে এক লাখ ৩৬ হাজার ৮০০ টাকা।

সোমবার সকালে মাছ ব্যবসায়ী শাহার আলী ওই বাগাড় মাছটি এক লাখ ১৭ হাজার টাকায় কিনেছেন। তিনি ১২০০ টাকা কেজি দরে মাছটি কেটে ভাগায় বিক্রি করছেন। মাছটি সরদারপাড়া বাজারে আনা হয়েছে। ইতোমধ্যে মাছটির ভাগা কেনার জন্য ৯০ জন আগ্রহ প্রকাশ করেছেন। তাদের তালিকা করা হয়েছে।

বাজারে এই বিশাল আকারের বাগাড় মাছটি দেখতে শত শত উৎসুক জনতা ভিড় করছেন বলে জানা গেছে। এর আগে শনিবার রাতে উপজেলার চিকাজানি ইউনিয়নের বাহাদুরাবাদ নৌ থানা পয়েন্টে যমুনায় ওই বাগাড়টি মাছটি ধরা পড়ে। রোববার স্থানীয় মাছ ব্যবসায়ী সহিদুর রহমান ১১০০ টাকা কেজি দরে এক লাখ ২৫ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেন।

মাছ ব্যবসায়ী সহিদুর রহমান বলেন, ১১০০ টাকা কেজি দরে আমি মাছটি ক্রয় করি। মাছটি পুল্যাকান্দী ব্রহ্মপুত্র নদীতে বেঁধে রাখা হয়। তবে বড় আকারের মাছ হওয়ায় ক্রেতা খুঁজে পাওয়া যায়নি না। পরে মাইকিং করেও মাছটি বিক্রি করা যায়নি। সোমবার সকালে মাছটি ব্যবসায়ী শাহার আলীর কাছে বিক্রি করা হয়।

মাছ ব্যবসায়ী শাহার আলী জানান, ওই বাগাড় মাছটি সরদারপাড়া বাজারে এনে ১২০০ টাকা কেজি দরে কেটে ভাগায় বিক্রি করা হচ্ছে। ইতোমধ্যে মাছটির ভাগা কেনার জন্য ৯০ জন আগ্রহ প্রকাশ করেছেন। তাদের তালিকা করা হয়েছে।

দেওয়ানগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলম জানান, আবহমান কাল থেকেই যমুনা ও তৎসংলগ্ন নদীতে মাঝে মাঝেই এ ধরনের মাছ দেখতে পাওয়া যায়। এই বাগাড় মাছটি গভীর পানির।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host