1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রয়োজনের এক-তৃতীয়াংশও নেই মজুদ: তীব্র সার সংকটে ঝুঁকির মুখে কৃষি উৎপাদন অস্কারজয়ী নির্মাতাসহ কান উৎসবে আরও যাঁদের ছবি জায়গা পেল হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু জুলাই চেতনার ব্যর্থতায় হতাশাগ্রস্ত তরুণরা: ২৩ দিনে ১৭ বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ড. শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার ও আদালতে হেনস্তার ঘটনায় আসক-এর উদ্বেগ হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু রেল বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ ব্রডগেজ কোচ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন আনলো বিসিবি  ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে শিশুসহ গুলিবিদ্ধ ৩, আহত ১০

আটঘরিয়ায় দু:স্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠানে আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস-এমপি

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেটের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৮০ সময় দর্শন

পাবনার-৪ আসনের সাংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ নুরুজ্জামান বিশ্বাস বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশরত্ন শেখ হাসিনা মানবতার মা। আমাদের দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। ৭০হাজার গৃহহীন মানুষকে বাড়ী ও জমি দেওয়া হচ্ছে। বাংলাদেশ আজ উন্নতশীল দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচিত।

তিনি আরও বলেন, নিজের কাজ নিজেকে করতে হবে। বাঙ্গালী জাতি বিল্পবী জাতী। আজ বাংলাদেশের ছেলে-মেয়েরা পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করে যাচ্ছে। তাই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। এই দেশ সোনার বাংলায় পরিনত হবে। গতকাল রবিবার সকালে আটঘরিয়ায় উপজেলা অডিটরিয়ামে আয়োজিত ২০০জন দু:স্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন।

এসময় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরমেয়র শহিদুল ইসলাম রতন। বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মাজপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মিয়া। কম্বল বিতরন অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ান কর্মকর্তা আব্দুল করিম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ, একদন্ত ইউপি চেয়ারম্যান ইসমাইল সরদার, দেবোত্তর ইউপি চেয়ারম্যান আবু হামিদ মোহাইমিনুল হোসেন চঞ্চল, দেবোত্তর আওয়ামীলীগের সভাপতি শ্রী নিখি কুমার সাহা, বিআরডিবি’র চেয়ারম্যান আশরাফুল আলম বিশ্বাস, আটঘরিয়া পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম মুকুল, সাবেক মহিলা ভাইন চেয়ারম্যান আমেনা খাতুন নিলা প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host