1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রয়োজনের এক-তৃতীয়াংশও নেই মজুদ: তীব্র সার সংকটে ঝুঁকির মুখে কৃষি উৎপাদন অস্কারজয়ী নির্মাতাসহ কান উৎসবে আরও যাঁদের ছবি জায়গা পেল হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু জুলাই চেতনার ব্যর্থতায় হতাশাগ্রস্ত তরুণরা: ২৩ দিনে ১৭ বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ড. শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার ও আদালতে হেনস্তার ঘটনায় আসক-এর উদ্বেগ হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু রেল বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ ব্রডগেজ কোচ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন আনলো বিসিবি  ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে শিশুসহ গুলিবিদ্ধ ৩, আহত ১০

ভাঙ্গুড়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেটের সময় : সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৯০ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশে ফেব্রুয়ারি রাতের প্রথম প্রহরে উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য আর্পনের মধ্যে দিয়ে দিবসটি নানা আয়োজনে পালিত হয়। দিবসটির প্রথম প্রহরে উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারমান আলহাজ্ব মো. বাকী বিল্লাহ, উপজেলা ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান, ভাঙ্গুড়া পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল, ভাঙ্গুড়া থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পন করেন।

এরপর দিন ভোরে সূর্য উদয়ের সাথে সাথে উপজেলা বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পন করে ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। অপরদিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ অশরাফুজ্জামান, সহকারি কমিশনার(ভুমি) মো. কাওছার হাবিব,উপজেলা অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host