1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড পল্লবী থানা কমিটির সভাপতি নির্বাচিত প্রিন্স দ্বীন ইসলাম

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেটের সময় : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৪৫ সময় দর্শন

মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড ঢাকা মহানগর উত্তর অন্তর্গত পল্লবী থানা মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড সদ্য পূর্ণাঙ্গ কমিটি শুক্রবার ( ১ জানুয়ারি ২০২১) ঘোষণা করা হয়েছে। মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোঃ তারিকুল ইসলাম মহিন ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান শামিম, মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড ঢাকা মহানগর উত্তর শাখার প্যাডে পূর্ণাঙ্গ কমিটির প্রকাশ করেন।এতে সভাপতি নির্বাচিত হন কিশোরগন্জ জেলার অস্টগ্রামের নজরুল ইসলাম ভুঁইয়ার ছেলে ও রাজধানীর পল্লবী থানার কালশীর কৃতি সন্তান প্রিন্স দ্বীন ইসলাম। রাজনৈতিক পরিবারে জন্ম এবং স্কুলজীবন থেকে তিনি সামাজিক কাজের সাথে এবং ছাত্রলীগের রাজনীতির সঙ্গে তিনি সম্পৃক্ত। ছাত্রলীগের একজন কর্মী থেকে তিনি আজ মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড পল্লবী থানা কমিটির সভাপতি । তিনি বলেন, আমি সভাপতি হয়েছি সেটা বড় কথা নয়,শোষনমুক্ত সমাজ গড়াই আমাদের এক মাত্র লক্ষ, আমি মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড জন্য কি দিতে পেরেছি সেটা বড় কথা। ভবিষ্যতেও আমি মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করতে চাই। বর্তমানে তিনি রাজধানীর মিরপুরে অবস্থিত মিরপুর সরকারি বাঙলা কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র। মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড, পল্লবী থানা শাখার নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল নেতা-কর্মী আজ (৫-১-২০২১) পল্লবী থানার অফিসার ইনচার্জ(ওসি) এর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host