1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

কুমিল্লায় অগ্নিকাণ্ডে মা-মেয়ের মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৬৮ সময় দর্শন

অনলাইন ডেস্ক: কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মা-মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের ভেলানগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ওই গ্রামের মোহাম্মদ আলী ভূঁইয়ার স্ত্রী ছালেহা বেগম (৩৫) এবং মেয়ে ফারজানা আক্তার (৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কুয়েত প্রবাসী মোহাম্মদ আলী ভূঁইয়ার টিনের বসতঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মুহূর্তেই পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

এ সময় ছালেহা বেগম এবং তার মেয়ে ফারজানা আক্তার আগুনে পুড়ে মারা যায়। খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিস এবং গৌরীপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দাউদকান্দির গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, পুড়ে যাওয়া টিনের ঘরে বৈদ্যুতিক সংযোগ ছিল। তবে কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা বলা যাচ্ছে না।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host