1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রয়োজনের এক-তৃতীয়াংশও নেই মজুদ: তীব্র সার সংকটে ঝুঁকির মুখে কৃষি উৎপাদন অস্কারজয়ী নির্মাতাসহ কান উৎসবে আরও যাঁদের ছবি জায়গা পেল হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু জুলাই চেতনার ব্যর্থতায় হতাশাগ্রস্ত তরুণরা: ২৩ দিনে ১৭ বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ড. শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার ও আদালতে হেনস্তার ঘটনায় আসক-এর উদ্বেগ হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু রেল বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ ব্রডগেজ কোচ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন আনলো বিসিবি  ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে শিশুসহ গুলিবিদ্ধ ৩, আহত ১০

একই রাতে এক গৃহবধূকে ২ বার ধর্ষণ, ৩ দিন পর মামলা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৪২ সময় দর্শন

অনলাইন ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে একই রাতে এক গৃহবধূ দুইবার ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনার ৩ দিন পর গত শুক্রবার সকালে ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে ২ জনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। তবে এই মামলার কোন আসামি পুলিশ গ্রেফতার করতে পারেনি।

মামলার অভিযোগে জানা যায়, ওই উপজেলার গারুড়িয়া এলাকার ওই গৃহবধূ গত মঙ্গলবার রাতে তার দুই সন্তানকে নিয়ে পাশের বাড়ি টিভি দেখতে যায়।

এই সুযোগে তার ফাঁকা ঘরে ঢুকে আত্মগোপনে থাকে একই এলাকার মোহাম্মাদ আলী মীরের ছেলে আলাউদ্দিন। ওই গৃহবধূ টিভি দেখে নিজ ঘরে ফিরে রাতের খাবার খেয়ে সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন। এ সময় আত্মগোপনে থাকা আলাউদ্দিন মীর জোরপূর্বক ওই গৃহবধূকে ধর্ষণ করে। পালিয়ে যাওয়ার মূহূর্তে ওই গৃহবধূর ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে অভিযুক্ত আলাউদ্দিকে আটক করে।

পরে স্থানীয় ইউপি সদস্য বাবুল খান ওই বাড়ি গিয়ে আলাউদ্দিনকে পালিয়ে যেতে সহায়তা করে।

নির্যাতিত গৃহবধূ জানান, ওই রাতেই ভয়ভীতি প্রদর্শন এবং জোর জবরদস্তি করে তাকে ইউপি সদস্য বাবুল খান ফের ধর্ষণ করে। এ ঘটনার ৩দিন পর গত শুক্রবার থানায় অভিযোগ দেন নির্যাতিতা গৃহবধূ।

বাকেরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, ঘটনার ৩ দিন পর অভিযোগ পেয়ে মামলা রুজু করা হয়েছে।

ঘটনার পরপরই অভিযোগ দিলে আসামিদের গ্রেফতার করা সহজ হতো। মামলা দায়েরের পর আসামিরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতারে অভিযান চলছে। অভিযোগ তদন্ত করে আদালতে প্রতিবেদন দেয়ার কথা বলেন তিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host