1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
প্রয়োজনের এক-তৃতীয়াংশও নেই মজুদ: তীব্র সার সংকটে ঝুঁকির মুখে কৃষি উৎপাদন অস্কারজয়ী নির্মাতাসহ কান উৎসবে আরও যাঁদের ছবি জায়গা পেল হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু জুলাই চেতনার ব্যর্থতায় হতাশাগ্রস্ত তরুণরা: ২৩ দিনে ১৭ বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ড. শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার ও আদালতে হেনস্তার ঘটনায় আসক-এর উদ্বেগ হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু রেল বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ ব্রডগেজ কোচ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন আনলো বিসিবি  ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে শিশুসহ গুলিবিদ্ধ ৩, আহত ১০

ভালুকায় ট্রাকচাপায় র‌্যাব সদস্যের মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৬৭ সময় দর্শন

অনলাইন ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহের ভালুকার সীডষ্টোর নামকস্থানে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক র‌্যাব সদস্য নিহত হয়েছেন। নিহতের র‌্যাব সদস্যের নাম মো. ইদ্রিস মোল্লা (৩০)।

নিহত ইদ্রিস মানিকগঞ্জের ঘিওর উপজেলার কেল্লাই গ্রামের ইমান মোল্লার ছেলে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন জানান, রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর এলাকায় অবৈধ মালামাল বহন করে ময়মনসিংহের দিকে যাচ্ছে একটি ট্রাক। এমন খবর আসে গাজীপুর র‌্যাবের কাছে। পোড়াবাড়ী র‌্যাব-১ এর ক্যাম্পের সামনে চেকপোস্ট বসিয়ে ট্রাকটি আটকের চেষ্টা করে র‌্যাব। কিন্তু চালক গতিরোধক ভেঙ্গে ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করে।

এ সময় ট্রাকটিকে আটকের জন্য র‌্যাব-১ এর কনস্টেবল ইদ্রিস মোল্লা ও সিনিয়র ডিএডি গোলাম মোস্তফা মোটরসাইকেল যোগে ধাওয়া করতে থাকে। ট্রাকটি বাগেরবাজার পর্যন্ত পৌছানোর পরই ট্রাকের পিছন থেকে একটি গাঁজাভর্তি বস্তা ফেলে দেয়। এ সময় র‌্যাবের সিনিয়র ডিএডি বস্তাটি উদ্ধার করার জন্য মোটরবাইক থেকে নেমে পড়েন।

পরে র‌্যাব সদস্য ইদ্রিস মোল্লা একাই মোটরসাইকেল নিয়ে ট্রাকটিকে থামানোর চেষ্টা করে। পরে র‌্যাব সদস্য ভালুকার সীডস্টোর এলাকায় কোকাকোলা কোম্পানীর সামনে ট্রাকটির সামনে গিয়ে থামানোর চেষ্টা করে। এ সময় ট্রাক চালক মোটরসাইকেলসহ ট্রাকটিকে চাপা দেয়।

মারাত্নক আহত ইদ্রিস মোল্লাকে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক ও হেলপারকে আটক করতে পারেনি। ট্রাকটি ভালুকা হাইওয়ে পুলিশ কার্যালয়ে রাখা হয়েছে। পরে জানা যায় ট্রাকটি অন্যান্য মালামালের সাথে বস্তায় করে গাঁজা বহন করছিল।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host