1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রয়োজনের এক-তৃতীয়াংশও নেই মজুদ: তীব্র সার সংকটে ঝুঁকির মুখে কৃষি উৎপাদন অস্কারজয়ী নির্মাতাসহ কান উৎসবে আরও যাঁদের ছবি জায়গা পেল হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু জুলাই চেতনার ব্যর্থতায় হতাশাগ্রস্ত তরুণরা: ২৩ দিনে ১৭ বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ড. শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার ও আদালতে হেনস্তার ঘটনায় আসক-এর উদ্বেগ হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু রেল বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ ব্রডগেজ কোচ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন আনলো বিসিবি  ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে শিশুসহ গুলিবিদ্ধ ৩, আহত ১০

পাবনায় হীরা হত্যা: ২ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৪৫ সময় দর্শন

পাবনা পৌর সদরের পৈলানপুর মহল্লায় ২০০৮ সালে চাঞ্চল্যকর রায়হান চৌধুরী হীরা হত্যা মামলায় দুই জনকে মৃত্যুদণ্ড এবং তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। এ মামলায় চার জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ আদেশ দেন।

মুত্যুদণ্ডপ্রাপ্তরা হলো– পৌর সদরের পৈলানপুর মহল্লার মিজানুর রহমান মিজান (৬০) এবং তার ছেলে তুষার রহমান (২৮)। যাবজ্জীবনপ্রাপ্ত তিন জন হলো– গোবিন্দা মহল্লার আব্দুর রশিদের ছেলে মাসুম হোসেন, কাছারীপাড়ার আজাহার আলীর ছেলে আরশেদ আলী, পৈলানপুর মহল্লার মিজানুর রহমানের ছেলে মিশু হোসেন। খালাসপ্রাপ্তরা হলো– পৈলানপুর মহল্লার মিজানুর রহমানের স্ত্রী চার্মি বেগম, উজ্জ্বল হোসেনের স্ত্রী পান্না বেগম, রওশন আলীর দুই ছেলে বকুল হোসেন ও মুকুল হোসেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ২৮ মে দুপুর ৩টার দিকে সশস্ত্র সন্ত্রাসীরা পৈলানপুরের বাড়ি থেকে ডেকে নিয়ে রায়হান চৌধুরী হীরাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তার বাবা আজাহার আলী বাদী হয়ে পাবনা সদর থানায় নয় জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হিফজুর আলম মুন্সী তদন্ত শেষে নয় জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে মঙ্গলবার বিকালে বিচারক এ রায় ঘোষণা করেন। রায়ের সময় যাবজ্জীবনপ্রাপ্ত দুই আসামি উপস্থিত ছিল। বাকি আসামিরা পলাতক রয়েছে।

রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ইউসুফ আলী সরদার এবং আসামিপক্ষে অ্যাডভোকেট সনৎ কুমার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host