1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু জুলাই চেতনার ব্যর্থতায় হতাশাগ্রস্ত তরুণরা: ২৩ দিনে ১৭ বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ড. শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার ও আদালতে হেনস্তার ঘটনায় আসক-এর উদ্বেগ হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু রেল বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ ব্রডগেজ কোচ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন আনলো বিসিবি  ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে শিশুসহ গুলিবিদ্ধ ৩, আহত ১০ গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন ৫০% কমেছে: ঢাকা চেম্বার অর্ধেকের বেশি প্রত্যাখ্যান বাংলাদেশি আবেদন, স্টুডেন্ট ভিসায় ধাক্কা

চলনবিলবাসীকে আমরা সুশাসন ও উন্নয়ন উপহার দিয়েছি : পলক

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৫২ সময় দর্শন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বর্তমান সরকারের আমলে আমরা চলনবিলবাসীকে সুশাসন এবং উন্নয়ন উপহার দিয়েছি। স্বাধীনতার পর ৩৭ বছরে সিংড়া উপজেলায় যে উন্নয়ন হয়েছে, আমরা ১২ বছরেই তার চেয়ে তিনগুণ বেশি উন্নয়ন উপহার দিয়েছি।জনগণের সেবায় আছি, আমৃত্যু জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করবো ইনশাআল্লাহ।

 

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে মানুষের ঘুম ছিল না। হাটে, বাজারে অস্ত্রের ঝনঝনানিতে মানুষ আতঙ্কে ছিল। দিনে-দুপুরে মানুষকে হত্যা করা হতো। আগে চলনবিল ছিল অবহেলিত জনপদ। মানুষ মাইলের পর মাইল হেঁটে সিংড়া যেতো। ‘মাচানে’ করে অসুস্থ মানুষকে হাসপাতালে নিতে হতো উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এখন সেই দুর্বিষহ অবস্থা আর নেই। রাস্তাঘাট, বিদ্যুৎ, ব্রিজ, কালভার্ট হয়েছে, ভবন হয়েছে। মানুষ নিরাপদে চলাচল করতে পারছে। ১৬ কিলোমিটার রাস্তা চলনবিলবাসীর জীবনযাত্রার মান উন্নত করে দিয়েছে। রাস্তাটি শেখ হাসিনার দেওয়া উপহার।

রোববার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে সিংড়ার বিয়াশ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত তাড়াই, বড়গ্রাম, ডাহিয়া বাজার ও বাঁশবাড়িয়া বিয়াশ এলাকার দুস্থ শীতার্ত জনগণের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডাহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল মামুনের পরিচালনায় এতে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, নন্দ্রীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শরফরাজ নেওয়াজ বাবু, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম হাবিব দুলালসহ অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host