1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

চাটমোহরে করোনা টিকা নিলেন কতজন ? তিনি ছুটিতে আছেন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:-
  • আপডেটের সময় : সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৪৫ সময় দর্শন

রবিবার থেকে দেশের জেলা-উপজেলায় করোনা টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। পাবনার চাটমোহরেও টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়। কিন্তু এ উপজেলায় কতজনকে করোনা টিকা দেওয়া হয়েছে বা নিবন্ধনকৃত স্বাস্থ্যকর্মীসহ অন্যরা টিকা নিয়েছেন কিনা,তা নিশ্চিতভাবে জানা যায়নি। কারণ উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ বিষয়ে স্থানীয় সাংবাদিকদের জানানো হয়নি। দেশের অন্যান্য জেলা ও উপজেলায় ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করা হলেও চাটমোহরের সাংবাদিকদের এ বিষয়ে কিছুই জানানো হয়নি।

বিকেল থেকেই স্থানীয়রা সংবাদকর্মীদের কাছে জানতে চান চাটমোহরে প্রথম দিন কতজনকে টিকা দেওয়া হয়েছে ? উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আনুষ্ঠানিক কোন তথ্য না পাওয়ায় নিশ্চিত হওয়া যায়নি কতজনকে টিকা দেওয়া হয়েছে। তবে একাধিক সূত্র জানায়,৭ ফেব্রুয়ারি ৪০ জনের অধিক নিবন্ধনধারী টিকা নেওয়ার কথা। কিন্তু নিয়েছেন মাত্র ৯/১০ জন। এরমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলামও রয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীরা টিকা নেয়নি। কারণ অজ্ঞাত। এবিষয়ে জানতে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ ওমর ফারুক বুলবুলকে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে,তিনি ফোন রিসিভ করেননি। আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আরমিনা আকতার বলেছেন তিনি ছুটিতে আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host