1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১২ সময় দর্শন

অনলাইন ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জে তেলবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ হয়ে গেছে সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ও বিয়ালিবাজারের গুতিগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিলেট রেলস্টেশনের ব্যবস্থাপক খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ট্রেনটির আটটি বগির সাতটিই লাইনচ্যুত হয়ে গেছে। এতে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

তিনি জানান, দিবাগত রাত আড়াইটার দিকে উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছে রাত তিনটা থেকে তৎপরতা শুরু করে। বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে।

এদিকে খবর পেয়ে স্থানীয় লোকজন তেল সংগ্রহের জন্য ঘটনাস্থলে জড়ো হন। ফেঞ্চুগঞ্জ থানা-পুলিশ ওই এলাকায় পাহারা দিচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host