1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

ভাবিকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৯০ সময় দর্শন

অনলাইন ডেস্ক: আড়াইহাজারে বাড়ি পরিষ্কারের কথা বলে ডেকে নিয়ে চাচাতো ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার দুপুরে ধর্ষিতার স্বামী বাদী হয়ে আড়াইহাজার থানায় এই মামলাটি দায়ের করেন। এর আগে সোমবার (১ ফেব্রুয়ারি) উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, গত ১ ফেব্রুয়ারি উপজেলার বালিয়াপাড়া গ্রামের জনৈক ব্যক্তির বাড়ীতে কেউ না থাকার সুবাধে বাড়ির আঙিনা পরিষ্কারের কথা বলে ভাবিকে ডেকে আনেন। এ সময় দেবর নাঈম (৪০) ভাবীর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে।

ঘটনার পর লোকলজ্জার ভয়ে ওই নারী বিষয়টি গোপন করেন। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে আড়াইহাজার হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি আরও জানান, আসামি নাঈমকে গ্রেফতারের চেষ্টা চলছে। ধর্ষক নাঈম বালিয়াপাড়া গ্রামের মৃত সিদ্দিক বেপারীর ছেলে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host