1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

চাটমোহরের রেনু বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস  টিকা নিবেন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১
  • ৫২৯ সময় দর্শন
এস এম মাসুদ রানা, চাটমোহর প্রতিনিধি:
পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের খরবাড়িয়া গ্রামের পবন গমেজের স্ত্রী  রেনু বেরোনিকা কস্তা বাংলাদেশের করোনা ভাইরাস প্রথম টিকা গ্রহণ করবেন। রেনু বেরোনিকা কস্তা ঢাকার কুর্মিতলা  জেনারেল হাসপাতালের ডাইলাসিস ইউনিটের প্রধান সিনিয়র স্টাফ নার্স।
আজ ২৭ জানুয়ারি  বিকাল তিনটায়  ভার্চুয়ালি যুক্ত হয়ে মাননীয়  প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রমের উদ্বোধন করবেন। ২য় এবং ৩য় নাম্বারে যাদের নাম আছে তারা হলেন একই হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স   মুন্নী খাতুন এবং  রিনা সরকার। তারা সবাই এ  টিকা গ্রহণে সম্মতি প্রদান করেন। বিভিন্ন  মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।
এদিকে রেনু বেরোনিকা কস্তাকে অভিনন্দন জানিয়েছেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন, সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক, সাংবাদিক শাহীন রহমান, বকুল রহমান, এস এম মাসুদ রানা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host