1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী প্রধানমন্ত্রীর সঙ্গে অষ্ট্রেলিয়ার পার্লামেন্ট স্পিকারের সাক্ষাৎ মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ: জামায়াত কর্মীদের ককটেল-গুলিযোগে হামলা, ব্যাংক লুট ও ভাঙচুর দেশে ২৪ ঘন্টায় ৪ জেলায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থীর ভোট বর্জন আইসিসির হস্তক্ষেপ চেয়ে বিফল বুলবুল এনসিপি নেত্রী রাফিয়া মারা গেছেন ভালো তরমুজ কিনতে যেসব বিষয় মাথায় রাখা জরুরি  জ্বালানির পর এবার দেশে ভোজ্যতেলের বাজারে দেখা দিয়েছে চরম অস্থিরতা: বাড়তি দামে কিনতে হচ্ছে ভোজ্যতেল হামের উপসর্গ নিয়ে দুই বিভাগে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু

সিংড়ায় ফাঁকা মাঠেই গোল দিতে চাইছেন আওয়ামী লীগ,শঙ্কায় বিএনপি

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১
  • ২৫৯ সময় দর্শন

নাটোরের সিংড়া পৌরসভার সাধারণ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারী রোজ শনিবার। এখন চলছে প্রার্থীদের শেষ মুর্হুতের প্রচারণা। তবে মেয়র পদে আ,লীগ ও বিএনপি দুই প্রার্থীর মধ্যে প্রচারণায় তুঙ্গে আছে আলহাজ জান্নাতুল ফেরদৌসের নৌকা। মেয়র প্রার্থী জান্নাতুল ফেরদৌস ছাড়াও নৌকার শেষ মুর্হুতের প্রচারণায় মাঠে আছেন পৌর আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক। স্থানীয় সাংসদ আইসিটি প্রতিমন্ত্রী আলহাজ এড জুনাইদ আহমেদ পলক কিছু দিন আগে নৌকার ভোট চেয়ে গণসংযোগ করে গেছেন। ছাত্রলীগ,যুবলীগ ভিন্ন ভিন্ন টিম নিয়ে নৌকার ভোট প্রার্থনা করছেন। গোল-ই আফরোজ সরকারী কলেজের ভিপি সজীব ইসলাম জুয়েল একঝাক ছাত্র-ছাত্রী নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে নৌকার প্রচারণা চালাচ্ছেন। নৌকার প্রচারণায় মাঠে আছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান। ভাইস চেয়ারম্যান কামরান নিজেই মেয়র পদে নৌকার মনোনয়ন চাইছিলেন। নিজে মনোনয়ন না পেলেও এখন দলের স্বার্থে নৌকার প্রচারণা করছেন। উপজেলার মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ৩০টি সংগঠনের প্রায় শতাধিক কর্মী নৌকার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। শেষ মুর্হুতের প্রচারণায় প্রতি পাড়া মহল্লায় গিয়ে নারী ভোটারদের নিয়ে উঠান বৈঠক করছেন মেয়র প্রার্থী জান্নাতুল ফেরদৌস। সব মিলে আ,লীগের নৌকার প্রচারণা এখন গণজোয়ারে রুপ নিয়েছে।

 

শেষ পর্যন্ত এই গণজোয়ার ঠিক থাকলে বিপুল ভোটে নৌকার জয় হবে বলে এমন প্রত্যাশা করছেন দলের নেতা কর্মীরা। অপর দিকে হামলা,মামলা ও নানা জটিলতায় শঙ্কায় আছেন বিএনপি। দলটি নির্বাচনের শুরু থেকে এখন পর্যন্ত মেয়র প্রার্থী তায়জুলের ধানের শীষের তেমন কোন প্রচার প্রচারণা দেখাতে পারেন নাই। প্রতীক বরাদ্ধের পর থেকে আ,লীগ যে ভাবে উৎসব মুখর প্রচারণা চালাচ্ছে সেই তুলনায় বিএনপির প্রচারণা খুবাই কম। আ,লীগ পৌরসভার ১২টি ওয়ার্ডেই নৌকার নির্বাচনী অফিস ও কমিটি গঠন করে প্রচারণা করছেন। কিন্তু বিএনপির নির্বাচনী অফিস ও কমিটি গঠনের কথা মুখে শোনা গেলেও কোন ওর্য়াডেই এর তেমন কোন কার্যক্রম নেই। তবে গত ১৯ জানুয়ারী ধানের শীষের সবচেয়ে বড় প্রচারণা দেখিয়েছে দলটির সহযোগী সংগঠন যুবদল। পৌরসভার বাহিরের ১২টি ইউনিয়ন থেকে লোক এনে এই প্রচারণা করা হয়েছে বলে প্রতিপক্ষ আ,লীগের এমন অভিযোগ থাকলেও যুবদলের প্রচারণায় বড় সাফল্য দেখাতে পেরেছে বিএনপি। কিন্তু এর পর থেকেই হামলা, মামলার শঙ্কায় এখন অনেকটাই ঝিমিয়ে পড়েছে দলটির প্রচারণা। মেয়র প্রার্থী তায়জুলের সফর সঙ্গী হয়ে ্উপজেলা বিএনপি নেতা এডভোকেট মজিবুর রহমান মুন্টু,অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু,দাউদার মাহমুদ সহ বিএনপির সহযোগী সংগঠনের কর্মীরা মাঠে নেমে ভোট চাইলেও বেশির ভাগ নেতা কর্মীরা হামলা,মামলার শঙ্কায় পৌর বিএনপি কার্যালয়েই সময় কাটাচ্ছেন । এমতাবস্থায় সাধারণ মানুষ মনে করছেন ঝিমিয়ে পড়া বিএনপিকে পিছনে ফেলে একদম ফাঁকা মাঠেই গোল দিবেন আ,লীগের মনোনীত মেয়র প্রার্থী জান্নাতুল ফেরদৌসের নৌকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host