1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী প্রধানমন্ত্রীর সঙ্গে অষ্ট্রেলিয়ার পার্লামেন্ট স্পিকারের সাক্ষাৎ মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ: জামায়াত কর্মীদের ককটেল-গুলিযোগে হামলা, ব্যাংক লুট ও ভাঙচুর দেশে ২৪ ঘন্টায় ৪ জেলায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থীর ভোট বর্জন আইসিসির হস্তক্ষেপ চেয়ে বিফল বুলবুল এনসিপি নেত্রী রাফিয়া মারা গেছেন ভালো তরমুজ কিনতে যেসব বিষয় মাথায় রাখা জরুরি  জ্বালানির পর এবার দেশে ভোজ্যতেলের বাজারে দেখা দিয়েছে চরম অস্থিরতা: বাড়তি দামে কিনতে হচ্ছে ভোজ্যতেল হামের উপসর্গ নিয়ে দুই বিভাগে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু

সাড়া দেশের ন্যায় রাণীশংকৈলে শেখ হাসিনার কাছ থেকে পেল ৩০ গৃহহীন পরিবার স্বপ্নের বাড়ি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
  • ৪৪৩ সময় দর্শন
মাহাবুব আলম রাণীশংকৈল (ঠাকুরগাঁও )প্রতিনিধি:সারাদেশে একযোগে প্রধানমন্ত্রীর উদ্ধোধনের অংশ হিসাবে ২৩ জানুযারি শনিবার রাণীশংকৈল উপজেলায় নতুন ঠিকানায় হোসেনগাঁও ইউনিয়নে মুজিব বর্ষের আলো পৌছাবে ৩০ টি ঘরে । আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার’ মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন এসব অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবার।
প্রধানমন্ত্রীর নির্দেশে তৈরি হয়েছে এসব গৃহহীনদের স্বপ্নের বাড়ি।চারদিকে ইটের দেয়াল এবং মাথার ওপরে দেওয়া হচ্ছে লাল রঙের টিনের ছাউনি। জানা গেছে প্রতিটি ঘরের খরচ ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। বাড়িগুলোতে ছাউনী হিসেবে ব্যবহার করা হয়েছে লাল রংয়ের টিন। দুই রুম বিশিষ্ট বাড়িতে রয়েছে একটি রান্না ঘর ও টয়লেট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে সারা দেশে এই আশ্রায়ন প্রকল্পের উদ্বোধন করেন।
এ উপলক্ষে এদিন রাণীশংকৈল  উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার সোহেল জুলকার নাইন কবির স্টিভ, র উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ও সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা ৩০ জনের হাতে ঘরের চাবি তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, থানা অফিসার ইনচার্জ এস এস জাহিদ ইকবাল প্রমুখ।
এছাড়াও উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,  সামাজিক- রাজনৈতিক ব্যক্তিবর্গ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উপকারভোগীরা প্রধানমন্ত্রীর এমন মানবিক ও অন্যতম যুগান্তকারী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host