1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ: জামায়াত কর্মীদের ককটেল-গুলিযোগে হামলা, ব্যাংক লুট ও ভাঙচুর দেশে ২৪ ঘন্টায় ৪ জেলায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থীর ভোট বর্জন আইসিসির হস্তক্ষেপ চেয়ে বিফল বুলবুল এনসিপি নেত্রী রাফিয়া মারা গেছেন ভালো তরমুজ কিনতে যেসব বিষয় মাথায় রাখা জরুরি  জ্বালানির পর এবার দেশে ভোজ্যতেলের বাজারে দেখা দিয়েছে চরম অস্থিরতা: বাড়তি দামে কিনতে হচ্ছে ভোজ্যতেল হামের উপসর্গ নিয়ে দুই বিভাগে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত: অনিয়ম-কারচুপির অভিযোগ

রাণীশংকৈলে পৌর নির্বাচনে সকল প্রার্থী বৈধ ঘোষণা নির্বাচন অফিসার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১
  • ৪৯০ সময় দর্শন
মাহাবুব আলম রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার নির্বাচনে মেয়র ও সকল কাউন্সিলরদের বৈধ ঘোষনা করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আঁখি সরকার।
১৯ জানুযারি মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে যাচাই বাছাই শেষে সকলের মনোনয়ন পত্রে কোন ত্রুটি না পাওয়ায় তাদের বৈধ প্রার্থী হিসাবে ঘোষনা করা হয়।
জানাগেছে গত ১৭ জানুযারি সকল পদে মোট ৫৮টি মনোনয়ন পত্র জমা দেওয়া হয়েছিল। এদের মধ্যে ১২ মেয়র প্রার্থী, ৩৩ কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১৩ জন।
যাচাই-বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচন রিটার্নিং কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ, উপজেলা নির্বাচন কর্মকর্তা আঁখি সরকার। এছাড়াও পৌরসভা নির্বাচনে অংশগ্রহণকারী সকল মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা, নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীগণ
উপস্থিত ছিলেন।
এবার মেয়র পদে ফরম নিয়েছিলেন ১২ জন, জমা করেছেন ১২ জন, কাউন্সিল’র পদে ৩৪ জন, জমা দিয়েছেন ৩৩ জন এবং মহিলা সংরক্ষিত আসনে ১৩ জন ফরম নিয়ে জমা দিয়েছেন ১৩ জন। নির্বাচন কর্মকর্তা আঁখি সরকার এ তথ্য নিশ্চিত করেছেন ।
নির্বাচন অফিসার আঁখি সরকার বলেন নির্বাচন সুষ্ঠ নিরপেক্ষ করার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহন করা হয়েছে। কোন প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে ভ্রাম্যমাণ আদালতে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে ।
এবার চতুর্থ ধাপে রানীশংকৈল পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৪৭০২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৩১২ জন এবং মহিলা ভোটার ৭৩৯০ জন। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফ্রেরুয়ারী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host