1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী প্রধানমন্ত্রীর সঙ্গে অষ্ট্রেলিয়ার পার্লামেন্ট স্পিকারের সাক্ষাৎ মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ: জামায়াত কর্মীদের ককটেল-গুলিযোগে হামলা, ব্যাংক লুট ও ভাঙচুর দেশে ২৪ ঘন্টায় ৪ জেলায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থীর ভোট বর্জন আইসিসির হস্তক্ষেপ চেয়ে বিফল বুলবুল এনসিপি নেত্রী রাফিয়া মারা গেছেন ভালো তরমুজ কিনতে যেসব বিষয় মাথায় রাখা জরুরি  জ্বালানির পর এবার দেশে ভোজ্যতেলের বাজারে দেখা দিয়েছে চরম অস্থিরতা: বাড়তি দামে কিনতে হচ্ছে ভোজ্যতেল হামের উপসর্গ নিয়ে দুই বিভাগে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু

রাণীশংকৈলে পৌর মেয়র পদে ১২ ও কাউন্সিলর পদে ৪১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১
  • ৪৪৫ সময় দর্শন
মাহাবুব আলম রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৌর নির্বাচনের জন্য ১৭ জানুয়ারি রবিবার শেষ দিনে মেয়র পদে ১২ জন ও কাউন্সিলর পদে মোট ৪১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন  যার মধ্যে পুরুষ ৩০ জন ও মহিলা ১১ জন ।
মেয়র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান (মোস্তাক ), বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুন্নবী বিশ্বাস পান্না, ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলমগীর হোসেন, নিজে নির্বাচন অফিসে উপস্থিত হয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করেন ।
এছাড়াও আওয়ামী লীগ দলীয় বর্তমান মেয়র আলমগীর সরকার, রফিউল ইসলাম,নওরোজ কাউসার কানন,ইস্তেখার আলম, রুকুনুল ইসলাম ডলার, ও সাধন বসাক  এবং এই সাথে মোখলেসুর রহমান, মোকাররম হোসেন ও আব্দুল খালেক, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ।
প্রসঙ্গত এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৭০২ তার মধ্যে পুরুষ ৭৩৯০ ও মহিলা ৭৩১২ জন। আগামী ১৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ।  উপজেলা নির্বাচন কর্মকর্তা আঁখি সরকার বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন । ভোট গ্রহণ শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host