1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

পাবনায় পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ৪৭৬ সময় দর্শন
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনায় পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সচেতন পাবনাবাসীর ব্যানারে পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ রোড়ে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, তহুরা আজিজ ফাউন্ডেশনের সভাপতি দেওয়ান মাহবুব, সমাজ কর্মী শিশির ইসলাম, জাহাঙ্গীর হোসেন, আসাদ বাবু, লাবিব সুনাম, ওহিদুল ইসলাম, জীবন কুমার সরকার প্রমূখ।
বক্তারা বলেন দেশের প্রচীনতম এক জেলা পাবনা। কিন্তু দুঃখজনক হলেও সত্য অনেক পুরোনো জেলা হলেও এখানে পিসিআর ল্যাব স্থাপন না হওয়াটা দু:খজনক। বর্তমানে করোনা সংক্রমনের হার বেড়েছে এ জেলায়। এখান থেকে নমুনা সংগ্রহ করে রাজশাহীতে পাঠাতে হয়। রিপোর্ট পেতে সময় লেগে যায় কয়েক সপ্তাহ। ফলে রিপোর্ট পেতে পেতে আরো বাড়ে সংক্রমন। যে কারনে মারাত্মক এক ঝুঁকির মাঝে পড়েছে পাবনাবাসী।
বক্তারা প্রাচীন এ জেলায় পিসিআর ল্যাব স্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host