1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

রাণীশংকৈল দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের শুভ উদ্ভোধন ও অভিষেক অনুষ্ঠান

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১
  • ৫২৩ সময় দর্শন
মাহাবুব আলম রানীশংকৈল (ঠাকুরগাঁও ) প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন (দিনাজ ৩০)এর আয়োজনে  দোকান কর্মচারী শ্রমিক সংগঠনের রেজিষ্ট্রেশন পাওয়ায় সংগঠনের শুভ উদ্ভোধন ও অভিষেক সভা অনুষ্ঠিত হয়েছে । ১৫ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৬ টায় রানীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।
উপজেলার শ্রমিক কর্মচারী সভাপতি প্রদিপ শাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ঠাকুরগাঁও ৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।
আরো উপস্তিত ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, উপজেলা আ” লীগের সভাপতি অধ্যক্ষ সইদুল হক,সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ,পৌর মেয়র আলমগীর সরকার, সাবেক মেয়র মোকলেসুর রহমান, ভাইস-চেয়ারম্যান সোহেল রানা,ও মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম,রানীশংকৈল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, পৌর আ” লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, সম্পাদক রফিউল ইসলাম, আঃ” লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান মৌস্তাক,  বি এন পির সাধারণ সম্পাদক আতাউর রহমান,দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনন্দ বসাক,সহ উপজেলার ১৮ টি শ্রমিক সংগঠনের সভাপতি  সম্পাদক ও বিভিন্ন দলের পদে থাকা নেতাকর্মী বৃন্দ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রাণীশংকৈল ডিগ্রি কলেজের প্রভাষক প্রশান্ত বসাক । পরে স্থানীয় শিল্পীদের একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host