1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

চুল পড়া রোধে অনেক কার্যকরী ভূমিকা রয়েছে মেথির

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১
  • ৬৩৯ সময় দর্শন

সংবাদ ডেস্ক:  পালন করে। মেথিতে ফলিক এসিড, ভিটামিন-এ, ভিটামিন-কে, ভিটামিন-সি, এবং অনেক বড় একটা সোর্স হল মিনারেলের। চুল পড়া দুর করার জন্য অনেক ভালো প্রতিকার হিসেবে ব্যবহার করা যেতে পারে মেথি। মেথিকে চুলে বিভিন্নভাবে ব্যবহার করা যেতে পারে: তেলের সাথে, হেয়ার প্যাকের সাথে।

চুলে মেথি প্যাক হিসেবে ব্যবহারের জন্য মেথি দানা গুলোকে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। এতে করে দানা গুলো নরম হয়ে যায় এবং পেস্ট করতে সুবিধা হয়। এ ক্ষেত্রে যার মাথায় অতিরিক্ত খুশকির সমস্যা রয়েছে এক টুকরো লেবু চিপে দেওয়া যেতে পারে মেথি পেস্ট করার সময়। প্রয়োজন মতো পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্টটি চুলের গোঁড়া থেকে চুলের শেষ অংশ পর্যন্ত লাগিয়ে নিতে হবে। কমপক্ষে ২০ মিনিট রেখে দিতে হবে। তারপর শ্যাম্পু, কন্ডিশনার করে নিতে হবে। খুব ভালো ফলাফলের জন্য সপ্তাহে অন্তত দুইবার ব্যবহার করতে হবে।

মেথিকে তেলের মাঝে ভিজিয়ে রেখেও অনেক ভালো ফলাফল পাওয়া সম্ভব। তবে তেলের ক্ষেত্রে নারিকেল তেল বেশি ভূমিকা রাখে। মেথি দানা গুলোকে হালকা করে ভেজে ও নারিকেল তেলকে গরম করে নিতে হবে। পরে গরম তেলেই হালকা ভাজা মেথি গুলোকে দিয়ে দিতে হবে। এই তেল চুলে সপ্তাহে কমপক্ষে তিনবার ব্যবহার করতে হবে। সারারাত চুলে রেখে সকালে শ্যাম্পু, কন্ডিশনার করে নিলে বেশি ভালো ফল পাওয়া যাবে। যাদের মাথায় অতিরিক্ত খুশকি হয় তারা তেলের সাথে অল্প একটু লেবুর রস মিশিয়ে চুলের গোঁড়ায় আধা ঘণ্টার মতো ম্যাসাজ করতে হবে।

তবে নারিকেল তেলের সাথে অলিভ অয়েল যোগ করে নিলে কার্যকারিতা আরও বেশি বেড়ে যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host