1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় এসএমই লোনের গরীব জামিনদার ১০দিন জেলে! স্ত্রী-সন্তানের দুর্দিন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১
  • ৫৪৪ সময় দর্শন

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া ব্র্যাক ব্যাংক থেকে এমএমই (স্মল মিডিয়া এন্টারপ্রাইজ) লোনের জামিনদার হয়ে জেলে গেছেন দুলাল হোসেন(৩৫)নামের এক গরীব দর্জি। তিনি ভাঙ্গুড়া উপজেলার ঝি:কলকতি গ্রামের আয়নাল হকের ছেলে।
বৃহস্পতিবার দুলালের পিতা আয়নাল হক জানান,ছেলে আজ দশ দিন ধরে জেলের ভাত খাচ্ছে। ফলে তার স্ত্রী ও দুই নাবালক সন্তান নিয়ে আমরা খুবই দুর্দিনে পড়েছি। তিনি আরো বলেন, হাসিনুর রহমান নামের শরৎনগর বাজারের ক্ষুদ্র এক ব্যবসায়ী দুলালকে এসএমই লোনের জামিনদার বানিয়ে ছয় লাখ টাকা ঋণ নেয়। পরে হাসিনুর লোনের টাকা পরিশোধ করতে না পারায় ব্যাংক তার এবং জামিনদারের বিরুদ্ধে অর্থ ঋণ আইনে মামলা করে। আদালত তাদের নামে প্রেফতারি পরোয়ানা জারি করেন। ভাঙ্গুড়া থানার পুলিশ দুলালকে আটক করে কোর্টে চালান দেয়।


ভাঙ্গুড়া থানার ওসি(তদন্ত)নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আয়নাল হকের দাবী ব্যাংক যাকে টাকা দিয়েছে তাকে ধরুক এবং তার নিকট থেকে টাকা আদায় করুক। আমার ছেলে টাকা নেয়নি। তাই তাকে অবিলম্বে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হোক।
ফটো ক্যাপশন- ভাঙ্গুড়া(পাবনা): এসএমই লোনের জামিনদার দুলাল জেলে আটক থাকায় তার স্ত্রী-সন্তান ও বৃদ্ধ পিতা দুর্দিন কাটাচ্ছেন।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host