1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ: জামায়াত কর্মীদের ককটেল-গুলিযোগে হামলা, ব্যাংক লুট ও ভাঙচুর দেশে ২৪ ঘন্টায় ৪ জেলায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থীর ভোট বর্জন আইসিসির হস্তক্ষেপ চেয়ে বিফল বুলবুল এনসিপি নেত্রী রাফিয়া মারা গেছেন ভালো তরমুজ কিনতে যেসব বিষয় মাথায় রাখা জরুরি  জ্বালানির পর এবার দেশে ভোজ্যতেলের বাজারে দেখা দিয়েছে চরম অস্থিরতা: বাড়তি দামে কিনতে হচ্ছে ভোজ্যতেল হামের উপসর্গ নিয়ে দুই বিভাগে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত: অনিয়ম-কারচুপির অভিযোগ

ফরিদপুর মৎস্য অফিসারের উদ্যোগে ৫০টি সেলাই মেশিন বিতরণ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১
  • ৬১৮ সময় দর্শন

ফরিদপুর(পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুর উপজেলায় সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ৫০ জন দরিদ্র মৎস্যজীবীর মাঝে বিনামূলে সেলাই মেশিন বিতরণ করা হয়।

মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে উক্ত সেলাই মেশিন বিতরণে উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার মোঃ আয়নাল হক, উক্ত প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মোঃ সেলিম আক্তার, উপজেলা নির্বাহী অফিসার আহম্মদ আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম হোসেন গোলাপ, ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম কুদ্দুস, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নাসরিন পারভীন মুক্তি, পাবনা সদরের সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ কামরুল হাসান সরকার, ফরিদপুরের সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুল মতিন, ফরিদপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সারোয়ার হোসেন, বিএলবাড়ি ইউনিয়র পরিষদের চেয়ারম্যান, সুফলভোগী দরিদ্র জেলে ও তাদের পরিবার।

প্রধান অতিথির বক্তবে উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাছ করে যাচেছ। সেই লক্ষ্যে দরিদ্র জেলে পরিবারের মাঝে সম্পূন্ন বিনামূল্যে শুকনো মৌসুমে যাতে জেলেরা তাদের পরিবার নিয়ে সুখে শান্তিতে বাস করতে পারে সেই লক্ষ্যে বিকল্প আয়বর্ধক কর্মসূচীর আওতায় ৫০ টি জেলে পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে। শুধু সেলাই মেশিনই নয়, তার সাথে কাপড় কাটার স্ট্রান্ড, কাচি, সুতা ও কাপড় এর পুরো প্যাকেজই দেওয়া হচ্ছে। যাতে আপনারা আজ থেকেই কাছ শুরু করতে পারেন নিজেদের কোন টাকা পায়সা ছাড়াই।

তিনি আরো বলেন,বর্তমান সরকার গরীব দুঃখীর সরকার, বর্তমান সরকার সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সরকার, বর্তমান সরকার সোনার বাংলা গড়ার সরকার।

প্রকল্পের উপ প্রকল্প পরিচালক বলেন, রাজশাহী বিভাগে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র জেলেদের বিকল্প আয়বর্ধক কর্মসূচীর আওতায় এ কাযর্ক্রম পরিচালিত হচ্ছে। উক্ত প্রকল্পের আওতায় ফরিদপুর উপজেলায় নতুনভাবে পাঁচটি মৎস্য অভয়াশ্রম তৈরি করা হয়েছে যাতে চলনবিলে একসময় যাতে মিঠা পানির মাছের উৎস হিসাবে সারা বাংলাদেশ পরিচিত ছিল, সেটি যেন আবার প্রতিষ্টিত হয় এবং চলনবিলে আবার মিঠা পানির মাছের উৎস হিসাবে গড়ে ওঠে।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুল মতিন বলেন ফরিদপুর উপজেলায় ৩৮২৪ জন মৎস্য অধিদপ্তরের নিবন্ধিত মৎস্যজীবি রয়েছে তাদের মধ্য থেকে ৫০ জন মৎস্যজীবির মাঝে এই সেলাই মেশিনের প্যাকেজ দেওয়া হচ্ছে।

সভাপতির বক্তেব্য উপজেলা নির্বাহী অফিসার আহম্মদ আলী বলেন আপনারা যারা সেলাই মেশিন পাচ্ছেন তাদেরকে উপজেলা থেকে যে সেলাইমেশিনের প্রশিক্ষণ দেওয়া হয়, সেই প্রশিক্ষণে আপনাদের আগ্রধীকার দেওয়া হবে। তবে আপনাদের যদি ইচ্ছা থাকে তবে আপনারা নিজের উদ্দেগ্যেই সেলাই মেশিনের কাছ শিখে নিয়ে পরিবারের আয়ের একটি বিকল্প আয়ের উৎস তৈরি করতে পাবরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host