1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

উল্লাপাড়ায় ৪ সদ্য নির্মিত পাকা সড়ক খুলে দিয়ে আরা ৪ পাকা সড়ক নির্মাণ কাজের ভিত্তি ফলক উন্মোচন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ৫৬২ সময় দর্শন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ শনিবার উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নে ৪টি নব নির্মিত পাকা সড়ক জনগনের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে ভিত্তি ফলক উন্মোচন করা হয়েছে আরো ৪টি পাকা সড়ক নির্মাণ কাজের। তানভীর ইমাম এমপি আনুষ্ঠানিকভাবে এসব সড়কের উদ্বোধন ও ভিত্তি ফলক উন্মোচন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এসব রাস্তা নির্মাণ করছে। এতে ব্যয় হচ্ছে প্রায় সাড়ে ৮ কোটি টাকা। উদ্বোধন করা আঞ্চলিক সড়কগুলো হলো, গয়হাট্টা-রামকৃষ্ণপুর, গয়হাট্টা-বিনায়েকপুর, গয়হাট্টা-কুচিয়ামরা ও ধামাইকান্দি-সলঙ্গাা এবং ভিত্তিফলক উন্মোচন করা নির্মিয়মান সড়কগুলো হলো, গয়হাট্টা-বড়পাঙ্গাসী, জবজবিয়া-ঘিয়ালা, গয়হাট্টা-সেনগাঁতী ও ভেটুয়াকান্দি ত্রিমোহনী-ভেটুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়ক।

পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদ এসব রাস্তা উদ্বোধন ও ভিত্তি ফলক উন্মোচন উপলক্ষে পরিষদ চত্বরে এক সমাবেশের আয়োজন করে। সংসদ সদস্য তানভীর ইমাম এতে প্রধান অতিথি ছিলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর উল্লাপাড়া অফিসের উপজেলা প্রকৌশলী মাঈন উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য হাফিজুর রহমান হাফিজ, পূর্ণিমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার, পূর্ণিমাগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host