1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

উল্লাপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি’র বিদ্রোহী প্রাথী বেল্লাল হোসেন বহিস্কার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১
  • ৬৩০ সময় দর্শন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ উল্লাপাড়া পৌরসভা নির্বাচনে বিএনপি’র বিদ্রোহী মেয়র প্রার্থী (স্বতন্ত্র) এম বেলাল হোসেনকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কার করা হয়েছে। বেলাল উপজেলার পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। বৃহস্পতিবার বিএনপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট র“হুল কবির রিজভী’র স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

সিরাজগঞ্জ জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ জানিয়েছেন, দলের শৃক্সখলার পরিপন্থী কাজে সম্পৃক্ত থাকায় সংগঠনের গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক তাকে বিএনপি’র প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কার করা হয়।

এ বিষয়ে বহিস্কৃত বিদ্রোহী প্রার্থী এম বেলাল হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বহিস্কার আদেশের বিষয়টি স্বীকার করে জানান, নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত এ বিষয়ে তিনি কোন মন্তব্য করবেন না। বেলাল হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে উল্লাপাড়া পৌরসভা নির্বাচন পদে মেয়র পদে নির্বাচন করছেন। বিএনপি থেকে মনোনিত অপর মেয়র প্রার্থী রয়েছেন আজাদ হোসেন । এছাড়াও আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বর্তমান মেয়র এস এম নজর“ল ইসলাম মেয়র পদে প্রতিদ্বদ্বিতী করছেন। আগামী ১৬ ডিসেম্বর দ্বিতীয় দফায় উল্লাপাড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host