1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপি নেত্রী রাফিয়া মারা গেছেন ভালো তরমুজ কিনতে যেসব বিষয় মাথায় রাখা জরুরি  জ্বালানির পর এবার দেশে ভোজ্যতেলের বাজারে দেখা দিয়েছে চরম অস্থিরতা: বাড়তি দামে কিনতে হচ্ছে ভোজ্যতেল হামের উপসর্গ নিয়ে দুই বিভাগে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত: অনিয়ম-কারচুপির অভিযোগ আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড, বেরোবির সাবেক ভিসিসহ বাকিদের নানা মেয়াদে সাজা মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে সংলাপে যোগ দিতে ইসলামাবাদের পথে ইরানি প্রতিনিধি দল দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ১৪ বছরের বেতন ফেরতের নির্দেশ, ছাত্রী শ্লীলতাহানিতে বরখাস্ত হয়েও বাগিয়ে নেন পদ

পাবনা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেটের সময় : রবিবার, ৩ জানুয়ারি, ২০২১
  • ৫৫৩ সময় দর্শন

পাবনায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় গুচ্ছ পদ্ধতিতে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা গ্রহণের মাধ্যমে বিভাগ পরিবর্তন ইউনিট চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক বিভাগ পরিবর্তনকারী ইউনিট’র শিক্ষার্থীরা।(৩ জানুয়ারী) রবিবার সকালে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ গেট থেকে একটি বিশাল মিছিল নিয়ে শিক্ষার্থীরা পাবনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক চত্বরে এসে সমাবেশে করেন তারা। ঘন্টাব্যাপী সমাবেশে শ্রী জীবন কুমার সরকার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন হাবিব, দূর্জয়, তন্নী, ফাহিমসহ আরও অনেকে। সমাবেশে বক্তব্যে শিক্ষার্থীরা গুচ্ছ পদ্ধতির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বিষয়ে ৩ টি দাবি তুলে ধরেন তারা ।

 

তাদের দাবি সমূহ আলাদা আলাদা বিভাগ পরিবর্তন ইউনিট, মানবিকের সাথে বিভাগ পরিবর্তন একই প্রশ্ন, এবং নিজ বিভাগেই বিজ্ঞান বিভাগের সাথে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান প্রশ্ন রেখে পরীক্ষা। যেখানে উল্লেখ করা হয়, যারা বিজ্ঞান বিষয় নিয়ে পড়বে তারা শুধু মাত্র বিজ্ঞান দাগাবে, আর যারা বিভাগ পরিবর্তন ইউনিট এ পরীক্ষা দিবে তারা বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর পরীক্ষা দিবে।

 

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর, ২০২০ তারা একই দাবিতে পাবনা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে জেলা প্রশাসক পাবনা বরাবর একটি স্মারক লিপি প্রেরণ করেন। আজকের বিক্ষোভ সমাবেশে তারা হুসিয়ারী দিয়ে বলেন অতি দ্রুত সময়ে গুচ্ছ পদ্ধতিতে বিভাগ পরিবর্তন ইউনিট চালু না করা হলে আমরণ অনশনে বসতে বাদ্য হব আমরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host