1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

উল্লাপাড়া প্রকল্পের মান যাচাইয়ের ব্যবহার করা হচ্ছে ড্রোন

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৫৭৯ সময় দর্শন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিভিন্ন প্রকল্পের নির্মাণ কাজ তদারকি ও গুনগত মান দেখতে আধুনিক প্রযুক্তির ড্রোন ক্যামেরার ব্যবহার করা হচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিস থেকে চলমান প্রকল্প গুলোর নির্মাণ এবং বাস্তবায়িত প্রকল্প গুলোর চিত্রধারণ করা হচ্ছে। এরই মধ্যে ড্রোন ক্যামেরায় ধারণ করা বিভিন্ন প্রকল্পের নির্মাণ কাজের মান যাচাই করে দেখা হচ্ছে। আরো দেখা হচ্ছে তা সঠিকভাবে বাস্তবায়ন হয়েছে কিনা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জি: মাহবুবুর রহমান ভুঁইয়া বলেন, উপজেলায় বিভিন্ন ইউনিয়নে সড়ক পথসহ অন্যান্য অবকাঠামোর নির্মাণ কাজ চলছে। বেশ কয়েকটি প্রকল্পের নির্মাণ কাজ শেষ হয়েছে। এখন অফিসিয়ালভাবে ড্রোন ক্যামেরার মাধ্যমে খুবই কম সময়ের মধ্যে পুরো প্রকল্পের চিত্রধারণ করা হচ্ছে। এরপর ধারণকৃত চিত্র দেখে কাজের মান যাচাই এবং সঠিকভাবে বাস্তবায়নে দেখা হচ্ছে। এ প্রযুক্তির মাধ্যমে তাৎক্ষনিক যেকোন দূর্যোগের ক্ষয়ক্ষতির সঠিক পুরো চিত্র সংগ্রহ করা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host