1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
অভিনয় ছেড়ে বিয়ের পিঁড়িতে বসছেন তৃষা? দেশ রক্ষায় ১ কোটি ৪০ লাখ ইরানি জীবন দিতে প্রস্তুত: পেজেশকিয়ান বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিল জাতীয় ক্রীড়া পরিষদ পণ্য খালাসে বিপর্যয়: জ্বালানী তেল সংকটে স্থবির মোংলা বন্দর ড. ইউনূস লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সারা দেশেই হামের উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীর ভিড় রাজবাড়ীতে বিষ দিয়ে মাছ ধরার ফাঁদে মারা পড়ল তিন শতাধিক হাঁস  জামিনে মুক্ত জামায়াত কর্মী বিবি সাওদা সংসদে মহামান্য রাষ্ট্রপতির মুখ দিয়ে আমরা বলিয়েছি ‘আওয়ামী লীগ ফ্যাসিস্ট’: এলজিআরডি প্রতিমন্ত্রী চবিতে রাজাকার গোলাম আযমের পোস্টারে ‘আমাকে জুতা মারুন’ স্লোগান: উত্তপ্ত ক্যাম্পাস

ভাঙ্গুড়ায় শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় মহান বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেটের সময় : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৫৭২ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। বুধবার(১৬ ডিসেম্বর) সকালে উপজেলা বাসস্ট্যান্ড চত্বরে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পতাকা উত্তোলন , গার্ড অব অনার শেষে পুষ্পমাল্য অর্পনের করে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়।

দিবসটির শুরুতে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের সংসদ সদস্য ও ভুমি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. মকবুল হোসেন কেন্দ্রীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন শেষে ভাঙ্গুড়া থানা পুলিশ শহীদদের গার্ড অব অর্নার প্রদান করেন। এরপর স্থানীয় সংসদ সদস্য স্মৃতিতম্ভে পুষ্পমাল্য অর্পন করেন। এরপর উপজেলা মুক্তি যোদ্ধা পরিষদ,ভাঙ্গুড়া উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান ও আলহাজ্ব মোঃ বাকী বিল্লাহ এর নেতৃত্বে,পৌরসভার পক্ষ থেকে মেয়র গোলাম হাসনাইন রাসেলের নেতৃত্বে পৌরসভার কর্মকর্তা কর্মচারী , ভাঙ্গুড়া থানার পক্ষ থেকে ওসি মুহম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে, পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ,পৌর আওয়ামীলীগ,ছাত্রলীগ,যুবলীগ, কৃষকলীগ,উপজেলা বিএনপি, বিভিন্ন সরকারি-বেসরকারি ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে,বিভিন্ন এনজিও পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করেন।

এর আগে সরকারি নির্দেশ মোতাবেক পৌরসভার পক্ষ থেকে স্মৃতিসৌধসহ ও গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনা সমূহে আলোকসজ্জাকরণ করা হয়। পাশাপাপাশি উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগ পৃথকভাবে তাদের দলীয় কর্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host