1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
অভিনয় ছেড়ে বিয়ের পিঁড়িতে বসছেন তৃষা? দেশ রক্ষায় ১ কোটি ৪০ লাখ ইরানি জীবন দিতে প্রস্তুত: পেজেশকিয়ান বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিল জাতীয় ক্রীড়া পরিষদ পণ্য খালাসে বিপর্যয়: জ্বালানী তেল সংকটে স্থবির মোংলা বন্দর ড. ইউনূস লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সারা দেশেই হামের উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীর ভিড় রাজবাড়ীতে বিষ দিয়ে মাছ ধরার ফাঁদে মারা পড়ল তিন শতাধিক হাঁস  জামিনে মুক্ত জামায়াত কর্মী বিবি সাওদা সংসদে মহামান্য রাষ্ট্রপতির মুখ দিয়ে আমরা বলিয়েছি ‘আওয়ামী লীগ ফ্যাসিস্ট’: এলজিআরডি প্রতিমন্ত্রী চবিতে রাজাকার গোলাম আযমের পোস্টারে ‘আমাকে জুতা মারুন’ স্লোগান: উত্তপ্ত ক্যাম্পাস

ভাঙ্গুড়ায় “ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০” পালিত

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেটের সময় : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৫১৬ সময় দর্শন

‘যদিও মানছি দূরত্ব ,তবুও আছি সংযুক্ত’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভাঙ্গুড়ায় “ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০” পালিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার জনাব সৈয়দ আশরাফুজ্জামানের সভাপতিত্বে ‘যদিও মানছি দূরত্ব,তবুও আছি সংযুক্ত’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ কাওছার হাবীব । সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা সহকারী প্রোগ্রামার জনাব মোঃ জাহাঙ্গীর আলম।

সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ এনামুল হক, উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ আলী আশরাফ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জনাব মো: মামুনার রশিদ,উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা জনাব মোঃ আইয়ুব হোসেন প্রমূখ। এছাড়াও সেমিনারে উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনারে সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার জনাব মোঃ জাহিদুল ইসলাম। “ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০” উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তব্য প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ শেষে সভাপতি তার বক্তব্যের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘোষনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host